পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত ২০২৬-২৭ অর্থবর্ষে বাজেট পেশ করলেন ।মহিলাদের নিরাপত্তা ,কর্মসংস্থান, ডিএ, আরো বিভিন্ন সামাজিক প্রকল্প ও নতুন সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো।
আজ বিধানসভায় পেশ করা হলো পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম ৮ মাসের পূর্ণাঙ্গ বাজেট। নতুন সরকার গঠনের পর এই বাজেটকে কেন্দ্র করে গোটা রাজ্যবাসীর নজর ছিল। সাধারণ মানুষ, চাকরিজীবী থেকে শুরু করে কৃষক ও মহিলাদের জন্য এই বাজেটে কী কী নতুন ঘোষণা করা হলো, তা নিয়ে রাজ্যজুড়ে জোর চর্চা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের ২০২৬ সালের বাজেটে কর্মসংস্থান, মহিলাদের কল্যাণ, অবকাঠামো উন্নয়ন এবং শিল্প বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা সাধারণ মানুষ এবং চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
- বাজেট পেশ করতে গিয়েই প্রথমেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বড় ঘোষণা করেন। তিনি বলেন সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনারদের ২০ শতাংশ ডিএ বৃদ্ধি । বর্তমানে ১৮ শতাংশ আছে, তা বেড়ে হলো এখন ৩৮ শতাংশ। এটি ১লা অক্টোবর থেকে কার্যকর হবে।
- এই বাজেটে বলা হয়েছে সরকারি ক্ষেত্রে ১লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে।
- পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগ হবে।
- সরকারি স্কুলে স্বচ্ছতার সাথে ৫০ হাজার শিক্ষক নিয়োগ করা হবে।
- এই বাজেটে বলা হয় যে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সিট সংরক্ষণ করা হবে। সেই সাথে অগ্নিবিরদের জন্য ১০% সিট সংরক্ষণ করা হবে।
- বয়স্ক ,বিধবা ও বিশেষভাবে সক্ষম ৫০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়।
- সিভিক ভলেন্টিয়ার, গ্রীন পুলিশদের পারিশ্রমিক হিসাবে ২০০০ টাকা ঘোষনা করা হয়।
- অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বাড়ানোর কথা বলা হয়েছে।
- অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আরো বলেন যে পশ্চিমবঙ্গে আরো পাঁচটি নতুন জেলার হবে। কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ ।
- শিক্ষা ক্ষেত্রে প্যারাটিচারদের পাঁচ হাজার টাকা বাড়ানো হলো।
- উত্তরবঙ্গে আইআইটি এবং এইমস তৈরি করা হবে।
- আসানসোল,শিলিগুড়ি, দুর্গাপুর ও জলপাইগুড়ির মধ্যে মেট্রো সংযোগ করার পরিকল্পনা।
- বিমান ভ্রমণ আরও সহজ এবং সাশ্রয়ী করার এবং আঞ্চলিক পর্যটন সুদৃঢ় করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের UDAN প্রকল্পের অধীনে নতুন বিমানবন্দর তৈরি করা হবে
- পুরুলিয়া, বালুরঘাট এবং মালদাতে এই ধরনের বিমানবন্দর তৈরি করা হবে। কুচবিহারে বর্তমান এয়ারপোর্টটি-কে সম্প্রসারিত করা হবে।
- কলকাতা বিমানবন্দরে যাত্রীদের ভিড় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভুত সমস্যার সমাধান এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশের লক্ষ্যে কলকাতায় একটি দ্বিতীয় বিমানবন্দরের প্রয়োজন। সরকার কল্যাণীর কাছে নতুন একটি ‘গ্রিনফিল্ড’ বিমানবন্দর স্থাপনের জন্য ১,০০০ থেকে ১,৫০০ একর জমি শনাক্ত করবে।
- কৌশলগত পরিকাঠামো সম্প্রসারণ ও প্রয়োজনীয় উন্নয়নের জন্য রাজ্য সরকার হাঁসিমারা এয়ারফোর্স ও কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনকে জমি দেবে ।
- PPP Mode-এ সান্তালদিতে ২০৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে।
- সরকারি ও সরকারপোষিত কলেজের ছাত্র-ছাত্রী যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেঁর এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
- ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকে ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। এই স্কিমে গ্রাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১ লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে।
- শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান পশ্চিমবঙ্গের ইতিহাসে অত্যন্ত প্রশংসনীয়। তাঁর ১২৫ তম জন্মবার্ষিকী ২০২৬ সালে। তাঁর জন্মদিন ৬ই জুলাই-কে স্মরণীয় করে রাখতে এখন থেকে এই দিনটিকে রাজ্য সরকারের ছুটি হিসেবে ঘোষণা করা হচ্ছে।
- ভাগীরথী নদীর উপরে ১২০০কোটি টাকা খরচা করে নতুন ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও ময়ূরেশ্বর নদীর উপরে ৪ লেনের সেতু তৈরি করা হবে।
- সরকারি বাসি মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত। এজন্য রাজ্য সরকার নতুন পিঙ্ক কার্ড চালু করবে।
- গর্ভবতী মহিলাদের জন্য ২১০০০ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার ।
- জব কার্ড হোল্ডারদের জন্য ১০০ দিন থেকে ১২৫ দিনের কম দিবস।
- ঝাড়গ্রামে অধিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি করা হবে।
- কাঁথিতে নতুন পুলিশ ডিস্ট্রিক্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
- প্রতিটি কৃষক বন্ধুকে ২০০০ টাকা আর্থিক সাহায্য।
- যারা মি ডে মিলে রান্না করে, তাদের হাজার টাকা মাসিক বৃদ্ধি ঘোষণা।
- মিথ্যে কেসে জেল খাটা রাজনৈতিক কর্মীদের সংগ্রামী ভাতা দেবার পরিকল্পনা।
- পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি বিধায়ক তহবিলে ৭০ লক্ষ থেকে ১ কোটি টাকা করা হয়েছে ।
- সরকারের উপর জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যে রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছতে ‘আপনার সরকার আপনার পাশে’ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে যাতে তাঁরা ৮২৮২০৮২৮২০ টোল ফ্রি হেল্পলাইনের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অভিযোগের নিষ্পত্তি করতে পারেন।
- ২৪ ঘণ্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ‘ডায়াল ১১২’ হেল্পলাইন ব্যবস্থা চালু করা হবে। নাগরিকদের জরুরি পরিষেবার আবেদনে সাড়া দিতে প্রতিটি থানায় একটি করে গাড়ি নির্দিষ্ট থাকবে।
- রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগের জন্য বয়সের ঊর্ধ্বসীমা পাঁচ বছরের ছাদ দেয়া হয়েছে। এই সুবিধা দু বছরের জন্য বহাল থাকবে।
- পশ্চিমবঙ্গের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য, পশ্চিমবঙ্গ সরকার West Bengal impact AI mission এর সূচনা করেছে।
- দক্ষিণ ২৪ পরগনার ফলতা এলাকাকে একটি ব্লক মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।
- অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাবদ মাসে ৫000 টাকা দেয়া হবে।
- রাজ্যে তফশিলি জাতির মানুষদের আর্থ-সামাজিক উন্নতির জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojana (PM-AJAY) চালু হয়েছে। এই প্রকল্পে তফশিলি জাতির জীবিকার সার্বিক উন্নতি, হোস্টেল বানানো এবং তফশিলি অধ্যুষিত গ্রামগুলিকে ‘আদর্শ গ্রাম’ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এই অর্থবছরে ৫০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১,৫০০ থেকে ২,০০০ টি গ্রামকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা যাবে বলে আশা করা হচ্ছে।
- দিনে দুবেলা খাবারের জোগান দেওয়ার মতো সামর্থ্য অনেক মানুষেরই নেই। এই মানুষদের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য শহরাঞ্চলে ৪০০টি ‘মা আহার’ কেন্দ্র চালু করা হয়েছে। এগুলিতে ডিম, মাছ ও সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতি বেলা জনপ্রতি ৫ টাকায় দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও ২১০টি এমন কেন্দ্র চালু করা হবে।
- নিউটাউন অঞ্চলের সাথে মধ্য কলকাতার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল। আমি প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে একটি ৭.৪১ কিমি দীর্ঘ চিংড়িঘাটা- নিউটাউন এলিভেটেড করিডোর করার প্রস্তাব করছি। এই করিডোরটি EM Bypass এবং সল্টলেক সেক্টর V-কে যুক্ত করবে এবং যানজট কমিয়ে নিউটাউনের সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে। এই করিডোরটিতে ramps, এলিভেটেড পার্কিং বেস, Noise Barriers, সেতুর স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থা এবং CCTV নজরদারির ব্যবস্থা থাকবে।
- সাগরদ্বীপ- এ যাওয়ার রাস্তা উন্নত করতে মুড়িগঙ্গা সেতুর নির্মাণ আমাদের সরকারের বিবেচনাধীন আছে। আমি ডিটেল্ড ড্রয়িং, প্রাথমিকভাবে প্লান্ট ও মেশিনারি সংগ্রহ এবং বাকি জমির অধিগ্রহণের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ।
- পূর্ব মেদিনীপুরের জনগণের কয়েক দশকের দাবি পূরণ করার জন্য নন্দীগ্রাম এবং হলদিয়ার মধ্যে সব ঋতুতে ব্যবহারযোগ্য একটি সেতু নির্মাণ করা হবে।
- ক্রমবর্ধমান সাইবার অপরাধ ও আর্থিক প্রতারণার মোকাবিলা করার জন্য ৫০ একর জমির ওপর প্রশিক্ষণের সুবিধা-সহ একটি সমন্বিত ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে।
- চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকার কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর ২ টাকা হিসা ভর্তুকি দেবে।
- কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং ২০২৬-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের (১৬টি ফসল) জন্য এই সুরক্ষা পাওয়া যাবে।
পশ্চিমবঙ্গ সরকারের বাজেট পেশ করার পর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন যে এই বাজেট পশ্চিমবঙ্গে আগামী দিনের দেশে দেখাবে। আমরা পশ্চিমবঙ্গকে পঙ্গু করে দেওয়া সিন্ডিকেট রাজের অবসান করেছি। তুমি আরো বলেন যে আমাদের রাজ্য কল্যাণক ব্যবস্থা কাঠামোকে সরলীকরণ ও সুবিন্যস্ত করেছি এবং একই সাথে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে পেরেছি। তিনি বলেন যে আমরা ডবল ইঞ্জিন সরকারের প্রতিটি সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। তিনি সর্বশেষ বলেন যে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মানচিত্রে পুন:স্থাপিত করেছি।